ইসলামী ব্যাংকিং সেবা সম্প্রসারণে রূপালী ব্যাংকের ১১টি শাখায় হেল্প ডেস্ক চালু
Printed Edition
আমানত বৃদ্ধিসহ ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমে বৈচিত্র্য আনতে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি। এরই ধারাবাহিকতায় ব্যাংকের ১১টি শাখায় ইসলামী ব্যাংকিং হেল্প ডেস্ক চালু করা হয়েছে। মঙ্গলবার দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো: হারুনুর রশীদ।মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ শাহেদুর রহমান, মো: ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো: মইন উদ্দিন মাসুদ ও সালামুন নেছাসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।