চলে গেলেন আসগর

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই। গতকাল ৭৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

১৯৯৭ সালের এশিয়া কাপ ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত অধ্যায়। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে সাতটি ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেন তিনি- যা সে সময় বাংলাদেশের জন্য ছিল বড় এক মাইলফলক।