পাঁচবিবিতে আচরণবিধি ও গণভোটে অংশগ্রহণে প্রচারণা
Printed Edition
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
জয়পুরহাটের পাঁচবিবিতে নির্বাচন আচরণবিধি প্রতিপালন ও গণভোটে অংশগ্রহণে সচেতনতা বাড়াতে গণসংযোগ ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পাঁচবিবি তিনমাথা (গোহাটি) এলাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ। সভায় বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ বার্তা প্রচার করা হয়। একই সাথে জুলাই বিপ্লবের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ প্রচারণায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ মো: রায়হানসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।