নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী নাগিব হোসেন

Printed Edition

নড়াইল প্রতিনিধি

নড়াইল-১ আসনে জিয়া পরিষদ নড়াইল জেলা কমিটির সদস্য জগন্নাথ বিশ^বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বি এম নাগিব হোসেনের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গত সোমবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হোসনে আরা তান্নির কাছে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-সদর উপজেলা নির্বাচন অফিসার মঈনুল হক, নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি ফিরোজ লস্কর, নড়াইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা, অ্যাডভোকেট এম এ সবুর, বাঐশোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নাজির আহমেদ, জেলা বিএনপির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, কালিয়া পৌর যুবদলের আহ্বায়ক বখতিয়ার হোসেন, নড়াগাতী থানা শ্রমিকদলের সভাপতি ইলিয়াস শেখ, কালিয়া পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইরান শেখ, নড়াগাতী থানা বিএনপি নেতা চৌধুরী জুয়েল রানা, যুবদল নেতা মুনজুর মাহবুব বনি, বি এম বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি ফিরোজ লস্করসহ বিএনপির নেতৃবৃন্দ বলেন, আগামী নির্বাচনে অধ্যাপক বি এম নাগিব হোসেন বিজয়ী হয়ে সাধারণ মানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে চান।