রাঙ্গামাটিতে জ্বালানি সঙ্কট, ঈদের আগে লঞ্চ চলাচল বন্ধের আশঙ্কা

Printed Edition

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে জ্বালানি তেলের তীব্র সঙ্কট দেখা দেয়ায় জেলার অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দুর্গম পাহাড়ি এই জেলার ছয়টি উপজেলার যোগাযোগের প্রধান মাধ্যম নৌপথ হওয়ায় আসন্ন ঈদুল ফিতরে হাজারো মানুষ যাতায়াতের চরম দুর্ভোগে পড়তে পারেন বলে সতর্ক করেছেন লঞ্চ মালিক ও সংশ্লিষ্টরা।

পরিস্থিতি মোকাবেলায় দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে গতকাল বুধবার জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা রাঙ্গামাটি জোন।

সংগঠনের চেয়ারম্যান মঈন উদ্দিনের স্বারিত আবেদনে বলা হয়, রাঙ্গামাটি সদর, বরকল, জুড়াছড়ি, বিলাইছড়ি, কাপ্তাই ও রাজস্থলী- এই ছয় উপজেলার মানুষের জীবন-জীবিকা ও চলাচল নৌপথের ওপর নির্ভরশীল। কিন্তু সম্প্রতি বিভিন্ন তেল সরবরাহকারী প্রতিষ্ঠান হঠাৎ জ্বালানি তেল দেয়া বন্ধ করে দেয়ায় লঞ্চযোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আবেদনে আরো উল্লেখ করা হয়, ঈদ উপলে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ বাড়ি ফেরেন। সে সময় লঞ্চই তাদের একমাত্র ভরসা। কিন্তু জ্বালানি সঙ্কটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেলে পাহাড়ি জনপদের মানুষ বিকল্প ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়বেন। বিশেষ করে দুর্গম এলাকার বাসিন্দাদের জন্য এটি দুর্বিষহ হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সংগঠনের চেয়ারম্যান মঈন উদ্দিন বলেন, রাঙ্গামাটির ছয়টি উপজেলার মানুষের একমাত্র ভরসা নৌপথ। জ্বালানি না পেলে লঞ্চ চালানো যাবে না। সাধারণ যাত্রীরা যেমন বিপাকে পড়বেন, তেমনি লঞ্চ মালিকদেরও আর্থিক তির মুখে পড়তে হবে।

তিনি জানান, আন্তর্জাতিক পরিস্থিতি ও চলমান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় এই সঙ্কট আরো দীর্ঘায়িত হতে পারে। তাই পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের দ্রুত হস্তপে জরুরি। লঞ্চ মালিক নেতারা আশা প্রকাশ করছেন, জেলা প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন এবং দ্রুত জ্বালানি সরবরাহের ব্যবস্থা করবেন, যাতে ঈদের আগে নৌপথে যাত্রী চলাচল স্বাভাবিক থাকে এবং সাধারণ মানুষ নির্বিঘেœ যাতায়াত করতে পারেন।