ক্যাশ লেস সিস্টেম চালু করছে রুয়েট

Printed Edition

রাজশাহী ব্যুরো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত সব ফি এখন থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেয়া যাবে। এ কর্মসূচির অংশ হিসেবে ‘রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ রূপালী ক্যাশের মাধ্যমে রুয়েটের সব ফি অনলাইনে জমা’ বিষয়ক আলোচনা সভা গতকাল বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম সরকার। সভায় রূপালী ব্যাংকিংয়ে সহজ, দ্রুত, স্বচ্ছতা ও নিরাপদ পেমেন্টের জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাশ লেস পেমেন্ট ব্যবস্থাপনার সুবিধা তুলে ধরা হয়।

এ সময় রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্টার আরিফ আহম্মদ চৌধুরী, ছাত্রকল্যাণ দফতরের সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী, কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক তৌহিদ আরিফ খান চৌধুরী, সিনিয়র সহকারী পরিচালক (বাজেট) আবদুল বারিক, আইসিটি সেলের সহকারী প্রোগ্রামার ইঞ্জিনিয়ার জুলফিকার ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।