টর্চলাইট কী

Printed Edition
nittodin-4
টর্চলাইট কী

ছোট্ট বন্ধুরা,

তোমরা হয়তো টর্চলাইট দেখে থাকবে। এটি অন্ধকারে পথ চলার বিশেষ বাতি। এখন অবশ্য এর বহুমুখী ব্যবহার দেখা যায়। এগুলো একটু ভিন্ন ধরনের হয়। বাসা বা বাড়িতে বিদ্যুৎ না থাকলে এ ধরনের টর্চলাইটকে হারিকেন, মোম বা টেবিলল্যাম্প হিসেবে ব্যবহার করতে দেখা যায়। এক দিকে সুইচ টিপলে এটি অন্ধকারে পথ চলার উপযোগী হয়। অন্য দিকে সুইচ টেনে দিলে এটি ল্যাম্প বা লণ্ঠনের মতো আলো দেয়। আলো জ্বালা আর নেভানোর সহজ ব্যবস্থা থাকে সুইচে। এবার ছবি দেখো।