সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে ওসমান হাদি স্মরণে কবিতা, গান

Printed Edition
3rd-3
হাদির স্মরণ সভায় বক্তব্য রাখেন কবি ও সম্পাদক মোশাররফ হোসেন খান

শহীদ ওসমান বিন হাদি স্মরণে কথা, কবিতা ও গান শীর্ষক সভা গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য সংস্কৃতি কেন্দ্র এই সভার আয়োজন করে। সংগঠনটির সভাপতি মাহবুব মুকুল এতে সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ও সম্পাদক মোশাররফ হোসেন খান।

সংগঠনের সেক্রেটারি আল্লামা ইকবালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ ওসমান বিন হাদির বড় ভাই বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ওমর বিন হাদি, অ্যাডভোকেট মো: মুজিবর রহমান, ফররুখ গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর জসিমউদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ, কালচারাল রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক এমদাদুল হক চৌধুরী, সাংবাদিক শাহিন হাসনাত, ডাকটিকিট সম্পাদক মুন্সি বোরহান মাহমুদ, ইউনাইটেড নেশনস সিভিল সোসাইটি রিপ্রেজেনটেটিভ আবুল কাশেম শেখ।

আরো বক্তব্য রাখেন বিক্ষুব্ধ কবি-লেখক সমাজ সংগঠনের আহ্বায়ক কবি আবিদ আজম, শব্দ বাড়ির প্রতিষ্ঠাতা কবি শাওন আসগর, সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিচালক জাহিদুল ইসলাম, নাট্য পরিচালক ও নির্দেশক হুসনে মোবারক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঈন মুনতাসির প্রমুখ।

কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট নজরুল গবেষক নাসিম আহমেদ। ওসমান হাদিকে নিবেদিত কবিতা পাঠ করেন কবি জাফর পাঠান, কবি নুরুল হক, কবি সুমন রায়হান, কবি কবির ভূঁইয়া, কবি জানে আলম, কবি রেজা করিম, কবি আবু জাফর সালেহী, শাব্বির আহমেদ, কবি তানভীর আহমেদ, কবি মুরাদ দারবিশ ও সুমন মিয়া। এ ছাড়া পুঁথি পাঠ করেন জালাল খান ইউসুফী। গান পরিবেশন করেন এ বি এম নোমান আজাদ, মহানগর শিল্পী গোষ্ঠী, টিম ইকবাল ও ২২ নং জোনের শিল্পীরা। বিজ্ঞপ্তি।