চাঁদাবাজি মামলাবাজি বন্ধ করার মার্কা হাঁস : ব্যারিস্টার রুমিন
Printed Edition
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
চাঁদাবাজি, ধান্দাবাজি ও মামলাবাজি বন্ধ করার প্রতীক হাঁস; এমন মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। গত সোমবার বিকেলে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, হাঁস মার্কা সরাইল-আশুগঞ্জের সাধারণ মানুষের মার্কা। এই প্রতীক এলাকার উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতীক হয়ে উঠবে। তিনি দাবি করেন, হাঁস মার্কায় ভোট দিলে চাঁদাবাজি, ধান্দাবাজি, মামলাবাজি, জমি ও ব্যবসা দখলসহ অবৈধ কর্মকাণ্ড বন্ধ হবে।
তিনি আরো বলেন, আমার কাছে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ অন্যান্য যে দলই হোক, আমি যেটা ইনসাফ ও ন্যায় সেটাই করব। এমপি নির্বাচিত হলে দলমত নির্বিশেষে ন্যায় ও আইনের পক্ষে অবস্থান নেবো।