সংক্ষিপ্ত সংবাদ
Printed Edition
মৃত্যুদণ্ডের দাবিতে সড়ক অবরোধ
পাবনার ঈশ্বরদীতে চাঞ্চল্যকর দাদী-নাতনী হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ডের দাবিতে পাবনা-দাশুড়িয়া মহাসড়ক অবরোধ করে বিােভ করেছেন কয়েক গ্রামের বাসিন্দারা। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কালিকাপুর বাজার এলাকায় তিন শিাপ্রতিষ্ঠানের শিার্থীসহ পাঁচ শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। টানা তিন ঘণ্টা সড়ক অবরোধের কারণে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বিােভকারীরা জানান, গত ২৭ ফেব্রুয়ারি রাতে দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামে দাদি ও নাতনিকে নৃশংসভাবে হত্যা করা হয়। চার মাস পেরিয়ে গেলেও মামলার বিচার প্রক্রিয়া গতি পায়নি। পরে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ঘটনাস্থলে এসে আগামী সাত দিনের মধ্যে চার্জশিট দেয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা।
বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
নাটোরে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ উপলে সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য রথ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে রথ্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদণি করে। পরে উপজেলা পরিষদ হলরুমে তামাকের তিকর প্রভাব ও তামাকজাত পণ্য পরিহারের বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেনÑ উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, ওসি রফিকুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হানসহ স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বিড়ি-সিগারেটসহ সব ধরনের তামাকজাত পণ্য প্রকাশ্যে সেবন, ক্রয়-বিক্রয় বন্ধ এবং তরুণ প্রজন্মকে এর হাত থেকে রা করতে সামাজিক সচেতনতা সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সিংড়া (নাটোর) সংবাদদাতা।
গ্রাম আদালতের সেবা নিয়ে ক্যাম্পেইন
ঢাকার ধামরাইয়ে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা, রথ্যালি, কুইজ প্রতিযোগিতা ও নাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে যাদবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার এ বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। যাদবপুর ইউপি চেয়ারম্যান মো: আবদুল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: আসিব ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো: জসিম উদ্দিন মোল্লা। অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, শিক, ধর্মীয় নেতা, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। বক্তারা প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় কম খরচে ও দ্রুত সময়ে বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের গুরুত্ব ও কার্যকারিতা তুলে ধরেন এবং সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। ধামরাই (ঢাকা) সংবাদদাতা।
সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামে বিষাক্ত গোখরো সাপের দংশনে আনোয়ার বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মহসিন মিয়ার স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে আনোয়ারা বেগম রান্নার জন্য ঘরের কোণে রাখা চালের বস্তা সরাতে গেলে সেখানে লুকিয়ে থাকা একটি গোখরো সাপ তাকে দংশন করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তিনি মারা যান। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
অর্থনৈতিক শুমারিবিষয়ক সেমিনার
বরিশালে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর ন্যাশনাল রিপোর্ট-বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে বিভাগীয় প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের যৌথ আয়োজনে নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বরিশাল জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑ পরিসংখ্যান বিভাগের যুগ্ম সচিব সালমা পারভীন ও রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে নির্ভুল পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে বলেন, সঠিক তথ্যের ওপর ভিত্তি করেই সরকার দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে। বরিশাল ব্যুরো।
ফুটপাথ দখল করে ৫ দোকান
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় জনসাধারণের চলাচলের ফুটপাথ দখল করে রাতারাতি পাঁচটি দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। সিডিএ টেক সড়কের মুখে, এস আলম ভেজিটেবল অয়েলের সীমানা প্রাচীর সংলগ্ন ফুটপাথে টিন দিয়ে এই দোকানগুলো তৈরি করা হয়েছে। ইতোমধ্যে দু’টি দোকানে ব্যবসায়িক কার্যক্রমও শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় ফুটপাথ দখল হওয়ায় স্কুল-কলেজগামী শিার্থী ও পথচারীদের রাস্তায় চলাচল করতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সড়ক দখল করে ব্যবসা চলায় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ফুটপাথ উচ্ছেদের দাবিতে ােভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা।