নোবিপ্রবি ভিসির সাথে তুরস্কের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Printed Edition

নোয়াখালী অফিস

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের সাথে তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে নোবিপ্রবি ভিসির কার্যালয়ে ইরাসমাস চুক্তির আওতায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে অ্যাকাডেমিক কার্যক্রম বিনিময় নোবিপ্রবির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা আন্তর্জাতিকমানের জ্ঞান ও গবেষণার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা আরো সম্প্রসারিত হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, নোবিপ্রবিতে তুরস্কের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের এই সফর পারস্পরিক জ্ঞানবিনিময় ও যৌথ গবেষণায় নতুন দ্বার উন্মোচন করবে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি প্রোভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইন্টারন্যাশনাল কোলবরেশন অ্যান্ড এক্সটারনাল অ্যাফেয়ার্স অফিসের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ও ইরাসমাস প্লাস কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো: রোকনুজ্জামান সিদ্দিকীসহ প্রমুখ।