যুক্তরাষ্ট্রকে এবার ইরাকি যোদ্ধাদের হুঁশিয়ারি

Printed Edition

প্রেস টিভি

দীর্ঘদিনের মার্কিন দখলদারিত্ব এবং বাগদাদের অভ্যন্তরীণ রাজনীতিতে ওয়াশিংটনের হস্তেেপর প্রতিবাদে চরম হুঁশিয়ারি দিয়েছে ইরাকের শক্তিশালী প্রতিরোধ গোষ্ঠীগুলো। মার্কিন সেনারা যদি অবিলম্বে ইরাক ত্যাগ না করে এবং রাজনৈতিক স্বার্বভৌমত্বে বাধা সৃষ্টি করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে ইরাকি রেজিস্ট্যান্স কোঅর্ডিনেশন কমিটি।

ইরাকের আকাশ ও মাটি থেকে এখনো মার্কিন ছায়া সরেনি। দেশটির সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো সেখানে অবস্থান করছে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা। বুধবার এক যৌথ বিবৃতিতে ইরাকের ছয়টি বড় প্রতিরোধ গোষ্ঠীর সমন্বয়ে গঠিত ইরাকি রেজিস্ট্যান্স কোঅর্ডিনেশন কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিনীদের এই দীর্ঘসূত্রতা আর সহ্য করা হবে না।

বিবৃতিতে বলা হয়, বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী সমস্ত বিদেশী সেনার ইরাক ছেড়ে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি রা করতে ব্যর্থ হয়েছে। শুধু সেনাই নয়, ইরাকের আকাশসীমা ব্যবহার করে গোয়েন্দা নজরদারি এবং নিরাপত্তা হুমকি তৈরির অভিযোগও এনেছে এই কমিটি।