পঞ্চগড় প্রেস ক্লাবের কমিটির পরিচিতি সভা
Printed Edition
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের গণমাধ্যমকর্মীদের ঐতিহ্যবাহী সংগঠন পঞ্চগড় প্রেস ক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিনভর পঞ্চগড় জেলা প্রশাসন ইকো পার্কে ওই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান।
পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে পরিচিতি সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: রবিউল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, পিপি অ্যাডভোকেট আদম সুফি, ইসলামী আন্দোলনের সহসভাপতি কারী মুহাম্মদ আব্দুল্লাহ ও খেলাফত মজলিসের সভাপতি হাফেজ তুহিন।