ইউরোপে ছিল হ্যাটট্রিকের রাত
Printed Edition
ক্রীড়া ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচকে সামনে রেখে স্টুটগার্টের বিপক্ষে ম্যাচে বায়ার্ন মিউনিখের একাদশে ছিলেন না হ্যারি কেন। লিগে আগের ম্যাচে জালের দেখাও মেলেনি। গোল করার সেই ক্ষুধা যেন স্টুটগার্টের বিপক্ষে বদলি নেমেই দেখালেন ইংলিশ ফরোয়ার্ড। তার করা হ্যাটট্রিকে সুবাদে বুন্দেসলিগায় গত পরশু বায়ার্ন মিউনিখ ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্টুটগার্টকে। ইউরোপের ফুটবলে রাতটি ছিল হ্যাটট্রিকের। লিগে এ দিন বড় জয় পেয়েছে আরবি লিপজিগও। ইয়ান ডিওমান্ডের তিন গোলের সুবাদে আইনট্রাক্ট ফ্রাঙ্কফোর্টকে ৬-০ ব্যবধানে হারিয়েছে লিপজিগ। আয়ুসবুর্গের মাঠে ২-০ ব্যবধানে হার বায়ার লেভারকুজেনের। ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ৩-১ গোলের জয় ওল্ফসবুর্গের। ফ্রেইবুর্গকে ২-১ গোলে হারিয়েছে হেইডেনহেইম। লিগে ১৩ ম্যাচে শীর্ষে থাকা বায়ার্নের পয়েন্ট ৩৭। ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় লিপজিগ। ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ লেভারকুজেন। ষষ্ঠ স্থানে থাকা স্টুটগার্টের ২২ পয়েন্ট।
স্প্যানিশ লা লিগায় হ্যাটট্রিক করেছেন ফেরান টরেস। তার করা তিন গোলের সুবাদে রিয়াল বেটিসের মাঠ থেকে ৫-৩ ব্যবধানে জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। অপর দুই গোলদাতা রুনি বার্ডজি ও লামিনে ইয়ামাল। লিগে এ দিন রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়েছে আলাভেজ। অপর ম্যাচে অ্যাথলেটিকো ক্লাবের বিপক্ষে ১-০ ব্যবধানে হার অ্যাথলেটিকো মাদ্রিদের। লিগে ১৬ রাউন্ড শেষে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। তিনে থাকা ভিলারিয়ালের পয়েন্ট ৩৫। ১৬ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে চারে অবস্থান অ্যাথলেটিকো মাদ্রিদের।
এ দিকে ইংলিশ প্রিমিয়ার লিগে হতাশা জেঁকে ধরেছে লিভারপুলকে। লিডস ইউনাইটেডের বিপক্ষে দুই গোলে এগিয়ে থাকার পরও ৩-৩ সমতায় শেষ ম্যাচ শেষ করতে হয়েছে আর্নে সøটের শীর্ষদের। রোবেন দিয়াজ, জাসকো গাভারদিওল ও ফিল ফোডেনের গোলে স্যান্ডারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে ম্যানচেস্টার সিটি। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২-০ গোলের জয় টটেনহ্যাম হটস্পারের। বোর্নমাউথের মাঠে গোলশূন্য ড্র চেলসির। লিগে ১৫ রাউন্ড শেষে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে মিকেল আর্তেতার আর্সেনাল। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩১। ৩০ পয়েন্ট নিয়ে তিনে অ্যাস্টন ভিলা। চতুর্থ অবস্থানে চেলসির পয়েন্ট ২৫। আর ২৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে লিভারপুল।
ফ্রান্স লিগ ওয়ানে বড় জয় পেয়েছে চ্যাম্পিয়ন পিএসজি। নিজেদের মাঠে রেনেসের বিপক্ষে খাবিচা কাভারার্টখিলার জোড়া, সেনি মায়েলো, ইব্রাহিম এমবাপ্পে ও গন্সালো রাসোমের গোলে ৫-০ ব্যবধানে জিতেছে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। আর এই জয়ে ১৫ রাউন্ড শেষে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান লিগ চ্যাম্পিয়নদের। এঞ্জার্সের মাঠে ২-১ ব্যবধানে জয়ে সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান লেন্সের। ইথান এমবাপ্পের একমাত্র গোলের লস লিলের বিপক্ষে হেরেছে অলিম্পিক মার্সেই। দুই দলের সমান ২৯ পয়েন্ট হলেও গোল পার্থক্যে তিনে মার্সেই।