আবার মাশরাফির হ্যাটট্রিক

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

সিনিয়র ডিভিশন ফুটবল লিগে ফের হ্যাটট্রিক করেছেন মাশরাফি ইসলাম। আগের ম্যাচে তিনি পাঁচ গোল করেন। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে গতকাল করেছেন তিন গোল। ফলে তার দল মহখালী একাদশ ৫-৩ গোলে হারিয়েছে আরামবাগ ফুটবল অ্যাকাডেমিকে। মহাখালীর পক্ষে দুই গোল করে রাশেদুল ইসলাম জিহান। আরামবাগের পক্ষে অজান্তা চাকমা এবং সোহান শেখ একবার করে বল জালে পাঠান। অপর গোল আত্মঘাতী। কাল অন্য ম্যাচে গোলশূন্য ড্র করেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ এবং সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদ মুগদা।