জামায়াত শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী : রফিকুল ইসলাম খান
Printed Edition
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের যেসব এলাকায় আমাদের পোস্টার ও ফেস্টুন টাঙানো ছিল, সেগুলো আমরা স্বেচ্ছায় নামিয়ে ফেলেছি। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এবং আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে জামায়াত নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। জামায়াতে ইসলামী সবসময় আইন মেনে, শান্তিপূর্ণ ও দায়িত্বশীল রাজনীতিতে বিশ্বাসী। গতকাল শনিবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জুড়ে একযোগে নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে দলীয়ভাবে পোস্টার নামানোর কার্যক্রম শুরু হয়। এ সময় তার সাথে ছিলেন, উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, দফতর সম্পাদক আবদুল বারী, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল আমিন হোসেনসহ স্থানীয় নেতারা। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা।