অটোরিকশা চালকের ঘুষিতে প্রাণ গেল যুবদল নেতার
Printed Edition
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোরিকশা চালকের ঘুষিতে বেলাল হোসেন মিশোরী (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে পৌর শহরের ব্যস্ততম রায়পুর মেইন সড়কে একটি ফলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিােভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর অভিযুক্ত আরমান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিহত বেলাল হোসেন মিশোরী রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও স্থানীয় ব্যবসায়ী ছিলেন।
প্রত্যদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে পৌর শহরের মেইন রোড এলাকায় রিকশা দাঁড় করানোকে কেন্দ্র করে তর্কের সূত্রপাত হয়। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম বায়াতির ছেলে আরমান (৩৫) তার রিকশা রাস্তার পাশে দাঁড় করালে ওই সময় একই এলাকার কবির মোহরী (৫৫) নামে এক বৃদ্ধের সাথে তার কথাকাটাকাটি শুরু হয়। প্রথমে বিষয়টি তর্ক-বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও কিছুণ পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত বেলাল হোসেন মিশোরী দুই পকে শান্ত করতে এবং বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। অভিযুক্ত আরমান হঠাৎ প্তি হয়ে একপর্যায়ে বেলাল হোসেনের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এতে বেলাল হোসেন মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই হেলাল হোসেন বলেন, আমার ভাই ঝগড়া থামাতে গিয়েছিল। কিন্তু তাকে অকারণে মারধর করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, ঘটনার বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনায় জড়িত ব্যক্তিকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।