সিরাজদিখানে সাধু যোসেফ গির্জা পরিদর্শন পররাষ্ট্র উপদেষ্টার

Printed Edition
3rd-2
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঐতিহ্যবাহী সাধু যোসেফ গির্জা পরিদর্শন করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন : নয়া দিগন্ত

লৌহজং (মুন্সীগঞ্জ)সংবাদদাতা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঐতিহ্যবাহী সাধু যোসেফ গির্জা পরিদর্শন করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। গত শুক্রবার উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে অবস্থিত গির্জা প্রাঙ্গণে পৌঁছান পররাষ্ট্র উপদেষ্টা।

উপদেষ্টা গির্জার খ্রিষ্টান সম্প্রদায়ের নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন। একইসাথে তিনি গির্জার ঐতিহাসিক গুরুত্ব, ধর্মীয় কার্যক্রম এবং এলাকার খ্রিষ্টান সম্প্রদায়ের সামাজিক ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ, সিরাজদিখান থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, সাধু যোসেফ গির্জার সেক্রেটারি সজল জন পিরিজ, ইউপি সদস্য নয়ন রোজারিওসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে খ্রিষ্টান সম্প্রদায়ের নেতারা সরকারের পক্ষ থেকে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণে নেয়া বিভিন্ন উদ্যোগের জন্য পররাষ্ট্র উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান।