আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ৩ দশক পূর্তিতে সেবাপরে উদ্বোধন

Printed Edition

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের তিন দশক পূর্তি উপলে ব্যাংকের সেবার মান ও সেবার আওতা বৃদ্ধি এবং আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও ঋণ আদায়কে ল্য রেখে ১৫ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত ঘোষিত সেবাপরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক শচীন্দ্র নাথ সমাদ্দার, মহাব্যবস্থাপক মো: আতিকুল ইসলাম, মো: আলাউদ্দিন-সহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এ ছাড়াও ব্যাংকের সব আঞ্চলিক ব্যবস্থাপক, আঞ্চলিক নিরীাপ্রধান এবং সব শাখা ব্যবস্থাপক অনলাইন প্লাটফর্ম জুম সফটওয়্যারের মাধ্যমে সংযুক্ত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক বলেন, সেবাপরে অঙ্গীকার হোক আধুনিক তথ্যপ্রযৃক্তিনির্ভর মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকটিকে বিশেষায়িত ব্যাংকের মধ্যে শীর্ষ ব্যাংকে পরিণত করা। বিজ্ঞপ্তি।