বিএমইউতে রেসিডেন্সি ইনডাকশন প্রোগ্রাম

Printed Edition

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে উচ্চতর চিকিৎসা শিক্ষায় ডিগ্রি অর্জনের লক্ষ্যে মার্চ ২০২৬ শিক্ষাবর্ষে ফেইজ-এ তে ভর্তিকৃত নবাগত রেসিডেন্ট চিকিৎসক-শিক্ষার্থীদের শপথ অনুষ্ঠান রেসিডেন্সি ইনডাকশন প্রোগ্রাম ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিএমইউর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে রোববার অনুষ্ঠিত এই ইনডাকশন প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন, এমপি। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশীদ, ড্যাবের মহাসচিব ডা: মো: জহিরুল ইসলাম শাকিল। রেসিডেন্সি ইনডাকশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন ও নবাগত রেসিডেন্টদের শপথ বাক্য পাঠ করান মাননীয় ভিসি অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম। মোট ১৩০৬ জন রেসিডেন্ট শপথ অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে রয়েছে সার্জারি অনুষদে ৫৪৩ জন, মেডিসিন অনুষদে ৪০০ জন, শিশু অনুষদে ১২৪ জন, বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদে ১৫৬ জন এবং ডেন্টাল অনুষদে ৮৩ জন।

ইনডাকশন প্রোগ্রাম সঞ্চালনা করেন বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম। রেসিডেন্সি প্রোগ্রাম নিয়ে আলোকপাত করেন প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন প্রোভিসি চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার। ধন্যবাদ জ্ঞাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রক্টর ডা: শেখ ফরহাদ। এই পর্বে নিজ নিজ অনুষদের নবাগত রেসিডেন্ট শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা: মো: ইব্রহীম সিদ্দিক, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা: সাইফউল্লাহ মুন্সী, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা: মো: শামীম আহমেদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা: মো: আতিয়ার রহমান, ডেন্টাল অনুষদের ডিন ডা: সাখাওয়াৎ হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের কোর্স ডাইরেক্টরগণ, অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, পরিচালক, নবাগত রেসিডেন্টরা বক্তব্য রাখেন। সবশেষে নবাগত রেসিডেন্টদের শপথ বাক্য পাঠ করান ভিসি অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম। বিজ্ঞপ্তি।