লামায় অপহৃত ৬ শ্রমিক সেনাবাহিনীর অভিযানে উদ্ধার
Printed Edition
গত ২৩ এপ্রিল বান্দরবানের লামা উপজেলার হাতিরডেরা-টংকাবতী এলাকায় অপহরণের শিকার রাবার বাগান শ্রমিকদের উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক টহল দল তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। দিন-রাতব্যাপী নিবিড় অনুসন্ধান ও তল্লাশি অভিযানের ফলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃতদের পাহাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে দিনের আলো ফোটার পর সেনাবাহিনীর টহল দল তাদের নিরাপদে উদ্ধার করে। উদ্ধারকৃত ছয়জনকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সংশ্লিষ্ট থানা এ বিষয়ে অবহিত রয়েছে। পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইএসপিআর।