লঙ্কাকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যান্ডের
Printed Edition
ক্রীড়া ডেস্ক
টি-২০ বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বোলারদের তোপে ১৪৬ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। মন্থর উইকেটে এক দিকে ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যেও অন্য প্রান্ত আগলে ছিলেন ফিল সল্ট। ৪০ বলে তার করা ৬২ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে মাঝারিমানের এই লক্ষ্য পায় সফরকারীরা। স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ব্যাট হাতে ম্যাচ জিতে এগিয়ে যাওয়ার সহজ লক্ষ্যটা পেরোতে পারেনি লঙ্কান ব্যাটাররা। এবার দুর্দান্ত শুরু করা ইংলিশ বোলারদের সামনে ১০০ রানের আগেই নিজেদের গুটিয়ে ফেলে শ্রীলঙ্কা। ৯৫ রানে স্বাগতিকদের অলআউট করে ৫১ রানের জয় দিয়ে সুপার এইট পর্ব শুরু করল ইংল্যান্ড।
ক্যান্ডিতে গতকাল টস হেরে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। মন্থর উইকেটে শুরুটা দেখেশুনে করেছিল দুই ওপেনার ফিল্ট সল্ট ও জস বাটলার। কিন্তু দলীয় ১৬ রানেই সাজঘরের পথ ধরেন বাটলার। ওয়াল্লালেগের বলে এলবিডব্লিউ হয়ে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ১৪ বলে সাত রান করা এই উইকেটরক্ষ ব্যাটার। উইকেটে এসে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি জ্যাকব বেথেলও। এরপর রানআউটের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন টম ব্যান্টন। তার বিদায়ের পর দুর্দান্ত শুরু করলেও সাত বলে ১৪ রানের বেশি করতে পারেননি অধিনায়ক হ্যারি ব্রুক। ওয়াল্লালেগের বলে এলবির শিকার হন ব্রুকও। দলীয় ৬৮ রানে চতুর্থ উইকেট হারালেও ইংলিশদের পথ দেখাতে থাকেন সল্ট। তুলে নেন অর্ধশতকও। অন্য প্রান্তে ১১ রান করার পর চামিরার বলে মিশারার তালুবন্দী হয়ে ফেরেন স্যাম কারান। দলকে ১০০ পার করানোর পর দিনের সেরা বোলার ওয়াল্লালাগের তৃতীয় শিকারে পরিণত হয়ে ৬২ রান করা সল্ট। ছয় চার ও দুই ছক্কায় সাজান ইনিংসটি। ইনিংসের বাকি থাকা ৩৪ বলে ৪০ রান যোগ করে আরো তিন উইকেট হারায় ইংল্যান্ড। তিনটি উইকেট নেন ওয়াল্লালাগে। দু’টি করে উইকেট মাধুশঙ্কা ও থিকসেনার।
জয়ের লক্ষ্য ১৪৭ রানকে তাড়া করতে নামা শ্রীলঙ্কার ব্যাটারদের এবার চেপে ধরেন ইংল্যান্ডের বোলাররা। শুরু থেকেই উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। পাওয়ার প্লেতেই ৩৪ রানে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে লঙ্কা। পাঁচ ব্যাটারদের মধ্যে একমাত্র দিমুথ ওয়াল্লালেগের ব্যাট থেকে আসে দুই অঙ্কের স্কোর ১০ রান। এর মধ্যে বাকি চার ব্যাটার পাথুম নিশাঙ্কা ৯, কামিল মিশ্রা ৬, কুশল মেন্ডিস ৪ ও ০ রানে ফিরেছেন পাভান রতœায়েকে। প্রথম দু’জনকে সাজঘরের পথ দেখান জেফরা আর্চার আর বাকি তিনটি উইকেট নিজের ঝুলিতে পুড়েন উইল জ্যাকস। শ্রীলঙ্কার চার ব্যাটার স্পর্শ করেছেন দুই অঙ্কের ঘর। এর মধ্যে সর্বোচ্চ ২৪ বলে ৩০ রান আসে অধিনায়ক দাসুন শানাকার ব্যাটে। শেষ দিকে ১০ রানে অপরাজিত ছিলেন মহেশ থিকসেনা। ১০টি উইকেট ভাগ করে নিয়েছেন পাঁচ বোলার। ব্যাট হাতে ২১ রানের পর বল হাতে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন উইল জ্যাকস। দু’টি করে উইকেট নেন আর্চার, লিয়াম ডসন ও আদিল রশিদ।