বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার আধুনিকায়নে ‘হিট’ প্রকল্পের কর্মশালা

Printed Edition

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি শিক্ষাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে ‘ভেটেরিনারি উচ্চশিক্ষার মানোন্নয়ন ও সক্ষমতা শক্তিশালীকরণ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষদের ডিন অধ্যাপক ড. বাহানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খান।

ইউজিসি সদস্য ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খান বলেন, ‘দেশে ভেটেরিনারি সায়েন্সে দক্ষ বিজ্ঞানীর সংখ্যা বাড়লেও তাদের কাজের যথাযথ প্রচার ও স্বীকৃতি অনেক সময় মেলে না। সরকারি উদ্যোগ, স্কলারশিপ এবং বিনামূল্যে ভেটেরিনারি ক্লিনিক সেবা চালুর ফলে এ খাতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।’

কর্মশালায় প্রকল্পের মূল পরিকল্পনা তুলে ধরেন ফিজিওলজি বিভাগের অধ্যাপক ও সাব-প্রজেক্ট ম্যানেজার ড. মুহা: ইলিয়াছুর রহমান ভূঁইয়া। তিনি জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের আওতায় প্রতিটি শ্রেণিকক্ষকে ডিজিটাল করা হবে, যেখানে লেকচারগুলো রেকর্ড থাকবে। ফলে শিক্ষার্থীরা যেকোনো সময় পাঠ আবার দেখতে পারবে।

প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘স্মার্টনেস আসে জ্ঞান ও চিন্তার গভীরতা থেকে। বর্তমানে স্লাইডভিত্তিক শিক্ষা চালু হলেও পাঠদানের ধরন বিষয়ের ওপর নির্ভর করে।