নভোএয়ারের টিকিটে ১৫ শতাংশ ছাড়
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
নভোএয়ার তাদের সব রুটের টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড় দেয়ার ঘোষণা দিয়েছে। এ ছাড়া কক্সবাজার ভ্রমণে আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজও ঘোষণা করেছে বেসরকারি এই এয়ারলাইন্সটি। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীরা ঝটগগঊজ১৫ প্রোমো কোড ব্যবহার করে নভোএয়ারের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের সুবিধা পাবেন। নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর গন্তব্য ফাইট পরিচালনা করছে। এ ছাড়াও কক্সবাজার ভ্রমনকে সহজ করতে দুই হাজার ৩২৩ টাকার মাসিক কিস্তিতে তিন দিন দুই রাতের আকর্ষণীয় কক্সবাজার ভ্রমন প্যাকেজ অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। ছয় মাসের কিস্তি পরিশোধে কোনো ধরনের অতিরিক্ত চার্জ বা ফি দিতে হবে না।