ডেসকোর ২৯তম বার্ষিক সাধারণ সভা
Printed Edition
ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (ডেসকো) ২৯তম বার্ষিক সাধারণ সভা গতকাল রাজধানীর নিকুঞ্জের রিজেন্সি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ডেসকো বোর্ডের চেয়ারম্যান ড. মো: সানোয়ার জাহান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অব: শামীম আহমেদ, পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিাত ছিলেন। এ ছাড়া ডেসকোর শেয়ার হোল্ডাররা ভার্চুয়্যালি যুক্ত ছিলেন। ড. মো: সানোয়ার জাহান ভূঁইয়া বলেন, পরিবর্তনশীল বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে ডেসকো ধারাবাহিকভাবে নিজেকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সেবামুখী বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য কেবল বিদ্যুৎ বিতরণে সীমাবদ্ধ নয়; বরং একটি আর্থিকভাবে সক্ষম, পরিচালনাগতভাবে দক্ষ এবং গ্রাহকের আস্থা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে ডেসকোকে প্রতিষ্ঠিত করা। বিজ্ঞপ্তি।