ঢাকা ওয়াসার নতুন এমডি হিসেবে দায়িত্ব পেলেন ড. মনিরুজ্জামান

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে অতিরিক্ত সচিব ড. মুহা: মনিরুজ্জামানকে দায়িত্ব দেয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেয়া হয়।

গতকাল সোমবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগে দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব মুহা: মনিরুজ্জামানকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, তিনি প্রচলিত বিধি অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতা পাবেন। ড. মুহা: মনিরুজ্জামান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ঘেকে বিএসসি ইন মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এবং মাস্টার্স ইন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ফিন্যান্স) ডিগ্রি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহাম থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি জ্বালানি ও পরিবেশ বিষয়ে গবেষক। জ্বালানি দারিদ্র্য ও জ্বালানি ন্যায্যতা (ঊহবৎমু ঢ়ড়াবৎঃু ধহফ বহবৎমু ঔঁংঃরপব) বিষয়ে ঊষংবারবৎ ঔড়ঁৎহধষ এ তার চঁনষরপধঃরড়হ আছে।