ভা র তী য় লো ক কা হি নী

শ্রী আংটি

Printed Edition
Nitto-2
শ্রী আংটি

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

(গত দিনের পর)

শ্রী আংটিকে আদেশ করে তার প্রিয় রূপের কন্যা ও রাজপ্রাসাদ ফিরিয়ে আনার জন্য। কারিশমাটিক আংটি! ভোর না হতেই দেখা গেল এই বিরান ভূমিতে আবার উদিত হচ্ছে সেই রাজপ্রাসাদ। সওদাগরপুত্র, নাগপুত্র, বিড়াল ও কুকুর ছানা দেখে সেই রাজপ্রাসাদ থেকে এদিকেই ছুটে আসছে তাদের প্রিয় রূপের কন্যা।

সওদাগরপুত্র আবার ফিরে পেল সব। এবার নাগপুত্রের ফিরে যাবার পালা। সওদাপুত্র বলে, হে আমার প্রিয় বন্ধু নাগরাজশ্রন্দ্রাশার পুত্র। এই নাও, তোমার পিতার শ্রী আংটি। এ আংটি কোনো মানুষের অধিকারে থাকার জন্য নয়। এই আংটি তার পূর্বের মালিকের কাছেই নিরাপদে থাকবে। আরো নিয়ে যাও তোমার পিতার সেই পানপাত্রটি। এটিও কোনো মানুষের অধিকারে থাকার বস্তু নয়। মানুষ হলো কর্মবীর। কর্ম করে বেঁচে থাকাই তার সাজে। (শেষ)