রাঙ্গামাটিতে ভোটকেন্দ্র পরিদর্শনে ডিসি ও এসপি

Printed Edition

রাঙ্গামাটি প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠপর্যায়ে সরাসরি তদারকি বাড়ানো হয়েছে।

এর অংশ হিসেবে রাঙ্গামাটির কোতোয়ালি থানাধীন একটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী এবং পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি, ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতি এবং কেন্দ্রের পরিবেশ খতিয়ে দেখা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জানান, নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করা হবে। যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তারা উল্লেখ করেন।