শান্তির জন্য ধানের শীষে ভোট চাইলেন কামরুল হুদা
Printed Edition
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হুদা বলেছেন, তিনি শুধু দলের নয়, বরং সর্বদলীয় প্রার্থী হয়ে চৌদ্দগ্রামের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নে কাজ করতে চান। বুধবার রাতে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চৌদ্দগ্রামবাসীর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামরুল হুদা বলেন, ধানের শীষ তার প্রতীক হলেও তিনি সবার প্রতিনিধি হতে চান। তিনি দাবি করেন, তাকে মনোনীত করার পর ধানের শীষের পক্ষে অনুষ্ঠিত শোডাউন ছিল চৌদ্দগ্রামের ইতিহাসে সবচেয়ে বড়, যার ব্যাপ্তি ছিল প্রায় সাড়ে ১৩ কিলোমিটার। এতে সর্বদলীয় মানুষের অংশগ্রহণই প্রমাণ করে, চৌদ্দগ্রামের মানুষ পরিবর্তন চায় এবং শান্তির পক্ষে অবস্থান নিতে প্রস্তুত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির উপদেষ্টা ও হাব-আটাব চট্টগ্রাম জোনের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহ আলম। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যক্ষ আবদুর রব সোহেল ও মাইনুল আহসান। বিশেষ অতিথি ছিলেন সাবেক যুগ্মসচিব কাজী নাসিমুল ইসলাম, এপিপি কাজী কামরুন নেছা, অ্যাডভোকেট জান্নাতুল স্বরলিপি, ব্যবসায়ী মোহাম্মদ আবু জাফর, কুমিল্লা জেলা সমিতির সভাপতি গোলাম মহিউদ্দিন বাবুল, মুক্তিযোদ্ধা আবদুর রব, অবসরপ্রাপ্ত এএসপি মমতাজ উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু প্রমুখ।