গোলাপি বলে অ্যাশেজ খেলতে চায় না ইংল্যান্ড

Printed Edition

ক্রীড়া ডেস্ক

আগামী অ্যাশেজ সিরিজগুলোতে আর গোলাপি বলের দিন-রাতের টেস্ট খেলতে আগ্রহী নয় ইংল্যান্ড। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই তাদের অবস্থান ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানিয়ে দিয়েছে।

সাম্প্রতিক অ্যাশেজে ব্রিসবেনে দিন-রাতের টেস্টে বড় ব্যবধানে পরাজিত হয় ইংল্যান্ড। সেই অভিজ্ঞতার পরই এই সিদ্ধান্ত। যদিও ২০২৭ সালে মেলবোর্নে অ্যাশেজের ১৫০ বছর পূর্তি উপলক্ষে একটি দিন-রাতের টেস্ট খেলার পরিকল্পনা এখনো বহাল রয়েছে।