উত্তরা ব্যাংকের লাকসাম শাখা উদ্বোধন
Printed Edition
উত্তরা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: আবুল হাশেম গতকাল কুমিল্লা জেলার লাকসাম থানার ব্যাংক রোড, দৌলতগঞ্জ বাজারে ব্যাংকের ২৫০তম ‘লাকসাম শাখার’ উদ্বোধন করেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো: রবিউল হাসান এবং উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (কুমিল্লা অঞ্চল) মো: জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।