সিরিজ জয় বাংলাদেশের
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটি জিতেছে বাংলাদেশ। চট্টগ্রামে গতকাল তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেটের জয়ে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিলো স্বাগতিকরা।
আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে আগেই ১৭৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ পুরুষ ক্রিকেট দল। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশি পেসার আকাশের তোপে পড়ে ৪৫.১ ওভারে গুটিয়ে যায় সফরকারীরা। ২১ রানের বিনিময়ে ৪ উইকেট নেন আকাশ। লঙ্কার হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন সানুল ওয়েরারাতেœ। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন হিরুন মাথিশা।
ছোট লক্ষ্যকে তাড়া করতে নেমে ৬৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের। যদিও রান তাড়ায় দলীয় ১ রানেই ওপেনার নাইম সাজঘরে ফেরেন। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় উইকেটে ৬৮ রানের জুটি গড়েন জারিফ ও কাউসার। ৩০ রানে কাউসার ফিরলেও অর্ধশতক তুলে নেন জারিফ। ৫১ বলে ৫১ রান করে আউট হন হারিফ। এর পর রানের খাতা খোলার আগেই দ্রুত প্যাভিলিয়নের পথ ধরেন রাকিবুল। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে রাখেন আদ্রিত ঘোষ। ৭৭ বলে ৫৪ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। শেষদিকে আকাশ রায় ও জুনায়েদ হোসেন অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।