আইআইইউসি সিসিইর ইন্ডাস্ট্রিয়াল ট্যুর অনুষ্ঠিত

Printed Edition
artho-3
আইআইইউসি সিসিইর ইন্ডাস্ট্রিয়াল ট্যুর অনুষ্ঠিত

সম্প্রতি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিসিই) বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থীরা মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেডে তাদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর সম্পন্ন করেছে। এক দিনের এ সফরে শিক্ষার্থীরা টেলিকমিউনিকেশন খাতের বর্তমান অবস্থা, নেটওয়ার্ক ব্যবস্থাপনা, প্রযুক্তিগত কাঠামো এবং বাস্তব জটিলতাগুলো কাছ থেকে দেখার সুযোগ পায়।

রবি আজিয়াটা লিমিটেডের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিশেষায়িত সেশন আয়োজন করা হয়। টেলিকম জেনারেশন ও নেটওয়ার্ক আর্কিটেকচার নিয়ে সেশন পরিচালনা করেন প্রতিষ্ঠানের এসজিএম আবদুস সবুর শান্ত, আরিফুল ইসলাম এবং নাফিসা। তারা মোবাইল নেটওয়ার্কের বিবর্তন, আধুনিক আর্কিটেকচার এবং ভবিষ্যৎ প্রযুক্তির সম্ভাবনা তুলে ধরেন। বিজ্ঞপ্তি।