নিবন্ধনবিহীন সংবাদপত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : তথ্যপ্রতিমন্ত্রী

Printed Edition

ময়মনসিংহ অফিস

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৯ আসনের এমপি ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, নিবন্ধনবিহীন বা ভূঁইফোড় সংবাদপত্রের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা নেবে। সাংবাদিক সংগঠনগুলোর সাথে পরামর্শ করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদপে নেয়া হবে। গতকাল ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের সব গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে- এটাই সরকারের প্রত্যাশা। তবে সরকারের চাওয়া, গণমাধ্যম দায়িত্বশীলতার সাথে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরুক। সাংবাদিকদের নিয়ে নতুন নীতিমালা প্রণয়নের েেত্র সাংবাদিক সমাজ ও সংশ্লিষ্টদের মতামত নেয়া হবে। এছাড়া কেউ যদি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি চালিয়ে অন্যের নাম ব্যবহার করে অপকর্ম করে, তবে আইনের আশ্রয় নেয়া সম্ভব। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত পরিমাণ পেট্রল সরকারের কাছে মজুদ আছে এবং পর্যায়ক্রমে বিতরণ করা হবে। গুজবের কারণে অনেকেই তেল মজুদের চেষ্টা করছে, সেখানে প্রশাসন নজরদারি চালাচ্ছে।

সভায় প্রতিমন্ত্রী প্রশাসনকে জুয়া, মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। একই সাথে অবৈধ পার্কিং, দখল করা জায়গা ও দোকান উচ্ছেদ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যক্রম জোরদারের নির্দেশ দেয়া হয়। তিনি বলেন, ময়মনসিংহ শহরের যানজটের মূল কারণ রাস্তার সঙ্কট নয়, বরং ব্যবস্থাপনার ঘাটতি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন সভায় বলেন, আইনশৃঙ্খলার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। রাজনৈতিক পরিচয়ে শুধু সহায়তা ও জনসচেতনতা বৃদ্ধি করা সম্ভব। এ ব্যাপারে প্রশাসনকে সতর্ক ও কঠোর থাকতে হবে।

জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন আসনের এমপি, পুলিশ সুপার মো: মিজানুর রহমান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারি দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।