বিচারপতি জব্বার খানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ
Printed Edition
২০২৬ সাবেক পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ এপ্রিল। ১৯৮৪ সনের এই দিনে তিনি ঢাকায় গুলশানস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। বিচারপতি আব্দুল জব্বার খান ১৯০১ সনের ১ জানুয়ারি বরিশালের বাবুগঞ্জ থানার বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন। প্রথমে আইন ব্যবসা ও পরে বিচার বিভাগে যোগদানের পর তিনি পূর্ব পাকিস্তান হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগ পান। অবসর গ্রহণ করার পর তিনি মুসলিম লীগের রাজনীতিতে যোগ দিয়ে পূর্ব পাকিস্তান মুসলিম লীগের সভাপতি ও পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার নির্বাচিত হন। উনসত্তর সালে রাজনীতি থেকে অবসর গ্রহণ করে তিনি স্কুল-কলেজ-মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিচারপতি আব্দুল জব্বার খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় তার কবরে ফাতেহা পাঠ ও নিজগ্রাম বাহেরচর ক্ষুদ্রকাঠিতে দোয়া মাহফিল এবং বাবুগঞ্জ উপজেলার কেদারপুরে, বিচারপতি আব্দুল জব্বার খান পাবলিক লাইব্রেরির উদোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।