এলপিজি সঙ্কটে অচল রাঙ্গামাটি বন্ধের পথে একমাত্র গণপরিবহন
Printed Edition
রাঙ্গামাটি প্রতিনিধি
সারা দেশের মতো পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও এলপিজি গ্যাস সঙ্কটের তীব্র প্রভাব পড়েছে। গ্যাস সঙ্কটে কার্যত অচল হয়ে পড়েছে শহরের একমাত্র গ্যাসচালিত সিএনজি অটোরিকশা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, শিার্থী ও কর্মজীবীরা।
শহরে অটোরিকশার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। দীর্ঘ সময় অপোর পরও গাড়ি পাওয়া যাচ্ছে না। বিশেষ করে স্কুলফেরত শিার্থীদের নিয়ে বিপাকে পড়েছেন অভিভাবকরা। অনেক েেত্র অটোরিকশা মিললেও স্বল্প দূরত্বের যাত্রী তুলতে অনীহা এবং অতিরিক্ত ভাড়া নেয়ার তথ্য মিলেছে। এলপিজি গ্যাস সঙ্কটের কারণে শহরের তিনটি গ্যাস পাম্পই সাময়িকভাবে বন্ধ রয়েছে। পাম্পগুলোতে সিএনজি অটোরিকশা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবু অধিকাংশ চালক গ্যাস পাচ্ছেন না। এতে সড়কে যান চলাচল সীমিত হয়ে পড়েছে।
জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের দাবি, ইতোমধ্যে পাঁচ শতাধিক অটোরিকশা বন্ধ হয়ে গেছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে যে অল্পসংখ্যক গাড়ি চলাচল করছে, সেগুলোও বন্ধ হয়ে যাবে। সিএনজিচালক রফিক ও দিদার জানান, গ্যাস পাওয়া দুষ্কর। আয় কমেছে, যাত্রীর চাপ বেড়েছে। গ্যাস সঙ্কটের সুযোগে তেলচালিত অটোরিকশার বাড়তি ভাড়া আদায়ে যাত্রী দুর্ভোগ বাড়ছে। ভেদভেদী মা গ্যাস পাম্পের ম্যানেজার বাবলা দাশ জানান, ডিপো থেকে প্রয়োজনীয় পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে না। দ্রুত সমাধান না হলে সঙ্কট আরো বাড়বে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, সংশ্লিষ্ট কর্তৃপরে সাথে যোগাযোগ করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।