২০২৫ সালে ব্র্যাক ব্যাংক কর্পনেটে ২,২৭,৩২১ কোটি টাকার ডিজিটাল লেনদেন
Printed Edition
২০২৫ সালে ব্র্যাক ব্যাংকের করপোরেট ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ এক লণীয় মাইলফলক অর্জন করেছে। এই প্ল্যাটফর্মে প্রায় ৮০ লাখ ট্রানজেকশনের মাধ্যমে মোট দুই লাখ ২৭ হাজার ৩২১ কোটি টাকার ডিজিটাল লেনদেন সম্পন্ন হয়েছে।
প্ল্যাটফর্মটিতে মোট লেনদেনের পরিমাণে বার্ষিক ৪৩% এবং লেনদেনের সংখ্যায় বার্ষিক ৩৮% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এটি বাংলাদেশের করপোরেট ব্যাংকিং খাতে ডিজিটাল সেবার দ্রুত সম্প্রসারণের প্রতিফলন।
বর্তমানে কর্পনেটে প্রায় ২,৫০০ ব্যবসা প্রতিষ্ঠান যুক্ত রয়েছে এবং শুধু ২০২৫ সালেই ৯০০টিরও বেশি নতুন করপোরেট কায়েন্ট এই প্ল্যাটফর্মটিতে যুক্ত হয়েছে। করপোরেট ব্যাংকিংয়ের ভবিষ্যৎ যে সম্পূর্ণ ডিজিটাল, সহজ ও নিরাপদ লেনদেনের ওপর নির্ভর করছে, এটি তারই প্রতিফলন। প্ল্যাটফর্মটির অ্যাকটিভ কায়েন্টের হার ৬৫%। অর্থাৎ অনবোর্ডকৃত প্রায় দুই-তৃতীয়াংশ প্রতিষ্ঠানই তাদের প্রতিদিনের ব্যাংকিং কার্যক্রমে কর্পনেট ব্যবহার করছে। বিজ্ঞপ্তি।