নজরুল ইসলাম মিন্টু
Printed Edition
বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য, বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম মিন্টু (৫৫) বৃহস্পতিবার রাতে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এতে প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও বিএনপি নেতারা অংশগ্রহণ করেন।