এক মাত্র ম্যাচ ড্র
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
সিনিয়র ডিভিশন ফুটবল লিগে গতকাল একটি ম্যাচই হয়েছে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১-১ এ পয়েন্ট ভাগাভাগি করেছে সাধারণ বীমা ও নোফেল স্পোর্টিং ক্লাব। ৬২ মিনিটে সবুজ শেখের গোলে এগিয়ে যায় সাধারণ বীমা। ৮৮ মিনিটে নয়ন মালাকারের গোলে হার এড়িয়ে ড্র করে নোফেল।