চট্টগ্রাম-১০ আসনে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল মহিলা মিছিল
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী শামসুজ্জামান হেলালীর সমর্থনে বিশাল মহিলা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে রাজপথে নেমে আসে এলাকার বিপুলসংখ্যক মহিলা। মিছিলে অংশগ্রহণকারী মহিলারা স্বতঃস্ফূর্তভাবে দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে তাদের সমর্থন ব্যক্ত করেন।
মিছিলটি হালিশহর থানার নয়া বাজার থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এসি মসজিদে এসে শেষ হয়। চট্টগ্রাম-১০ আসনের মহিলা বিভাগের নির্বাচন পরিচালক উম্মে ফাতেমার সভাপতিত্বে এতে অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় তারা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।
মিছিলোত্তর মহিলা সমাবেশে উপস্থিত হয়ে শামসুজ্জামান হেলালী বলেন, আজকের এই মহিলা সমাবেশ প্রমাণ করে, চট্টগ্রাম-১০ আসনে এলাকার মা-বোনেরা আর নীরব দর্শক থাকতে চান না। তারা একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সরাসরি অংশ নিতে রাজপথে নেমে এসেছেন। আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাকে নতুন করে সাহস ও প্রেরণা দিয়েছে।
নারী অংশগ্রহণকারীরা বলেন, ন্যায়বিচার, নিরাপত্তা ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় মোহাম্মদ শফিউল আলম একজন যোগ্য ও সৎ প্রার্থী। তার হাত ধরেই চট্টগ্রাম- ১০ আসনে এলাকার কাক্সিক্ষত পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।