লাওস ভলিবল লিগে বাংলাদেশের ৩ খেলোয়াড়

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

মালদ্বীপ লিগে খেলে ছিলেন বাংলাদেশের ভলিবল খেলোয়াড় হরষিত দাশ। এরপর তিনি ভিয়েতনাম লিগে খেলার প্রস্তাব পেলেও কাঁধের ইনজুরির জন্য যেতে পারেননি। এ দিকে এবার লাওস লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের তিন খেলোয়াড়। তারা হলেন- আবু সাকিব ওয়েন, তানভীর সিকদার ও তাহমিদ। তারা লাওস প্রিমিয়ার ভলিবল লিগে এইম স্পোর্টস অ্যাকাডেমির হয়ে খেলতে আজ রওনা হচ্ছেন। এক মাসব্যাপী এই লিগের খেলা। অংশ নেবে আটটি দল। জানা গেছে , এ জন্য তিনজনকে মোট ১০ লাখ টাকা দেয়া হবে।

ওয়েন পানি উন্নয়ন বোর্ডের খেলোয়াড়। আনসারে চাকরি করেন তানভীর। তাহমিদ বিকেএসপির খেলোয়াড়। ওয়েন ও তাওহিদ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের খেলোয়াড়। ২০২২ সালে বাহরাইনে অনুষ্ঠিত ভলিবলে বাংলাদেশকে পঞ্চম স্থান পাইয়ে দেন তারা।