২১৫% নগদ লভ্যাংশ দেবে গ্রামীণফোন
Printed Edition
গ্রামীণফোনের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুসরণ করে ডিজিটাল প্ল্যাটফর্মে ভার্চুয়ালি এই এজিএম অনুষ্ঠিত হয়।
এজিএমে গ্রামীণফোন বোর্ডের চেয়ারম্যান জন ওমুন্ড রেভহাগ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) অটো মাগনে রিসব্যাক, কোম্পানি সেক্রেটারি এস এম ইমদাদুল হকসহ অন্যান্য বোর্ড মেম্বার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রামীণফোন বোর্ডের চেয়ারম্যান জন ওমুন্ড রেভহাগ বলেন, ‘গ্রামীণফোনের জন্য ২০২৫ সাল ছিল স্থিতিশীল অগ্রগতির বছর। কিন্তু মনে হচ্ছে বিরূপ পরিস্থিতি মোকাবেলা করে আমরা কতটা এগিয়ে যেতে পারি ২০২৬ সালে আমাদের সে পরীক্ষা আবারো দিতে হতে পারে।’
সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য পরিশোধিত মূলধনের ওপর ২১৫% হারে মোট নগদ লভ্যাংশ অনুমোদন করেন, যা প্রতি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ২১.৫ টাকা- যা ওই বছরের কর-পরবর্তী মুনাফার ৯৮.২%। বিজ্ঞপ্তি।