র‌্যাব সদস্যের স্ত্রীকে ওড়না পেঁচিয়ে হত্যা

Printed Edition

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের সরিষাবাড়ীতে চোর শনাক্ত হয়ে যাওয়ায় র‌্যাব সদস্যের স্ত্রী লিপি আক্তারকে (৩৫) গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পৌরসভার শিমলা বাজার গণময়দানসংলগ্ন ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

লিপি আক্তার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা। তার স্বামী মহর উদ্দিন বর্তমানে র‌্যাব-২ এ সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত। দুই ছেলে ও এক মেয়ের জননী লিপি আক্তার শিমলা বাজার এলাকায় শ্রম কল্যাণ কেন্দ্রসংলগ্ন বাসায় থাকতেন। ওই নিরিবিলি এলাকায় এর আগেও দুইবার চুরির ঘটনা ঘটে।