বাজারে র্যামের দাম আরো বেড়েছে
Printed Edition
আহমেদ ইফতেখার
রাজধানী ঢাকার বিভিন্ন প্রযুক্তিপণ্যের বাজারে এ সপ্তাহে বিভিন্ন ব্র্যান্ডের র্যামের দাম আরো বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে, ব্র্যান্ড ও মডেলভেদে র্যামের দাম ৩০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই গেমিং ও উচ্চক্ষমতার কম্পিউটার ব্যবহারকারীদের কাছে র্যামের চাহিদা বেশি থাকায় সেগুলোর দাম বাড়ছে। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।
প্রসেসর : ইন্টেলের কোর আলট্রা ৯ ২৮৫ কে ৫.৭০ গিগাহার্টজ (গি.হা.) ৭২ হাজার টাকা, কোর আই-৯ ৬.০০ গি.হা. ১৪ প্রজন্ম র্যাপ্টর লেক রিফ্রেশ ৫৫ হাজার ১০০ টাকা, কোর আলট্রা ৭ ২৬৫ কে (৫.৫ গি.হা.) ৩৫ হাজার ৫০০ টাকা, কোর আই-৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৪৫ হাজার ৫০০ টাকা, কোর আই-৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আলট্রা-৫ ২৪৫ কেএফ (৫.২ গি.হা.) ৩৮ হাজার টাকা, কোর আই ৫ (৫.৩০ গি.হা.) ১৪৬০০ কেএফ ১৪ প্রজন্ম ৩২ হাজার টাকা, কোর আই-৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৯ হাজার ৪০০ টাকা এবং কোর আই-৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৬ হাজার ৫০০ টাকা।
এএমডি এর রাইজেন-৯ ৭৯০০ এক্স ৪.৭০৫.৬০ গি.হা. ৪২ হাজার টাকা, রাইজেন-৭ ৫৭০০ জি ৩.৮-৪.৬ গি.হা. ১৯ হাজার টাকা, রাইজেন-৭ ৭৭০০ এক্স ৪.৫০-৫.৪০ গি.হা. ৩০ হাজার টাকা এবং রাইজেন-৫ ৫৬০০জি ৩.৯০-৪.৪০ গি.হা. ১৬ হাজার টাকা।
মাদারবোর্ড : আসুসের প্রাইম এইচ ৬১০ এম (ডিডিআর ৪) ১০ হাজার ৬০০ টাকা, টাফ গেমিং বি ৫৫০ এম প্লাস (ডিডিআর ৪) ১৮ হাজার ৯০০ টাকা, প্রাইম জেড ৮৯০ প্লাস সিএসএম (ডিডিআর-৫) (ওয়াইফাই-৭) ৩৭ হাজার ৮০০ টাকা। গিগাবাইট এর গিগাবাইট বি ৭৬০ এম গেমিং এক্স (ডিডিআর-৪) ইন্টেল মাদারবোর্ড ২০ হাজার টাকা, গিগাবাইট বি ৪৫০ এম কে এএমডি মাদারবোর্ড আট হাজার ৯০০ টাকা। এমএসআইয়ের প্রো এইচ ৬১০ এম-জি (ডিডিআর ৪) ১১ হাজার টাকা, বি ৪৫০ এম-এ প্রো ম্যাক্স সাড়ে আট হাজার টাকা।
র্যাম
এইচডিডি
সিগেট এর বারাকুডা-৩৫ ৭২০০ আরপিএম সাটা ২ টে.বা. ১০ হাজার টাকা। তোশিবা এর দুই টে.বা. তোশিবা পি-৩০০ ৭২০০ আরপিএম ১০ হাজার টাকা, ৪ টে.বা. তোশিবা এক্স-৩০০ ৭২০০ আরপিএম সাড়ে ১৭ হাজার টাকা।
এসএসডি
স্যামসাংয়ের পিএম ৯৯১ এ ২৫৬ জিবি চার হাজার ৮০০ টাকা, ৯৯০ প্রো এনভিএমই এক টেরাবাইট ১৯ হাজার টাকা, ৯৯০ প্রো এনভিএমই ৩৩ হাজার টাকা। টিমের এমপি-৩৩ ২৫৬ জিবি সাত হাজার টাকা, জিএক্স সাটা ১২৮ জিবি দুই হাজার ৮০০ টাকা, টি-ফোর্স সাটা ২৫৬ জিবি ছয় হাজার ২০০ টাকা।
করজেয়ারের এমপি-৬০০ প্রো এক টিবি ২৫ হাজার টাকা, এমপি-৬০০ ৫০০ জিবি ১৪ হাজার টাকা। এইচপির ইএক্স-৯০০ ২৫০ জিবি ছয় হাজার ২০০ টাকা, এস-৭০০ প্রো ১২৮ জিবি তিন হাজার টাকা, ইএক্স-৯০০ ৫০০ জিবি ছয় হাজার টাকা।
বহনযোগ্য হার্ডডিস্ক
ওয়েস্টার্ন ডিজিটালের মাই পাসপোর্ট এক টে.বা. আট হাজার টাকা, মাই পাসপোর্ট দুই টে.বা. সাড়ে ১০ হাজার টাকা, মাই পাসপোর্ট চার টে.বা. ১৫ হাজার টাকা। তোশিবা এর ক্যানভিও বেসিক এ-৫ দুই টে.বা. সাড়ে ১০ হাজার টাকা। এপাসারের এসি-২৩৬ এক টে.বা. সাড়ে আট হাজার টাকা। ট্রান্সসেন্ডের স্টোরজেট-২৫ এইচ-৩ এক টে.বা. সাড়ে ৯ হাজার টাকা, স্টোরজেট-২৫ এইচ-৩ দুই টে.বা. সাড়ে ১২ হাজার টাকা, স্টোরজেট-২৫ এইচ-৩পি চার টে.বা. সাড়ে ১৮ হাজার টাকা।
মনিটর
আসুসের ভিওয়াই-২৪৯ এইচজিআর ২৪ ইঞ্চি ১৫ হাজার টাকা, ভিএ-২৪৯ এইচজি ২৪ ইঞ্চি ১৬ হাজার টাকা, টাফ গেমিং সিরিজ-৫ ভিজি-২৫৯ কিউ-৫এ ২৪.৫ ইঞ্চি ২৪ হাজার টাকা। এইচপি এর ১৯.৫ ইঞ্চি পি-২০৪ ভি ১৩ হাজার টাকা, ২২ ইঞ্চি এম-২২ এফ ১৬ হাজার টাকা, ২৪ ইঞ্চি এম-২৪ এফ ১৭ হাজার টাকা, এলিট ডিসপ্লে ই-২৭ জি-৫ ২৭ ইঞ্চি ৩১ হাজার টাকা। ডেল এর ২২ ইঞ্চি এসই-২২২২ এইচ সাড়ে ১৪ হাজার টাকা, প্রো ২৪ প্লাস পি-২৪২৫ এইচ ২৪ ইঞ্চি ২৬ হাজার টাকা। এমএসআই এর প্রো এমপি-২২৩ ২২ ইঞ্চি ১১ হাজার ২০০ টাকা, প্রো এমপি-২২৫ ২২ ইঞ্চি ১২ হাজার ৮০০ টাকা, প্রো এমপি-২৫১ ২৪.৫ ইঞ্চি ১৯ হাজার ৫০০ টাকা, ২৫৫ এফ ২৫ ইঞ্চি সাড়ে ২২ হাজার টাকা। এলজির ২৪-এমএস-৫৭০ বি-বি ২৪ ইঞ্চি সাড়ে ১৭ হাজার টাকা, ২২-এমকে-৬০০ এম ২১.৫ ইঞ্চি সাড়ে ১৫ হাজার টাকা, ২২-এমকে- ৬০০ এম ২১.৫ ইঞ্চি সাড়ে ১৫ হাজার টাকা, আলট্রাফাইন ২৭ ইঞ্চি সাড়ে ৪৬ হাজার টাকা। স্যামসাংয়ের এলএস-২৪ ডি-৩০০ জিএডাব্লিউ ২৪ ইঞ্চি ১৭ টাকা, ওডিসি জি-৫ ২৭ ইঞ্চি ৪০ হাজার ৮০০ টাকা।
গ্রাফিকস কার্ড
গিগাবাইটের জিটি ১০৩০ দুই জিবি সাড়ে ১১ হাজার টাকা, আরটিএক্স ৩০৫০ উইন্ডফোর্স ওসি ভি-২ ছয় জিবি ৪২ হাজার টাকা এবং আরটিএক্স ৩০৫০ উইন্ডফোর্স ওসি ভি-২ আট জিবি ৪৩ হাজার টাকা। আসুসের জিফোর্স জিটি ৭১০ ইভিও দুই জিবি সাত হাজার টাকা, ডুয়াল আরটিএক্স ৩০৫০ ছয় জিবি সাড়ে ২৮ হাজার টাকা, ডুয়াল আরটিএক্স ৩০৫০ ভি-২ আট জিবি ৩৪ হাজার টাকা। এমএসআইয়ের জিফোর্স আরটিএক্স ৫০৮০ ১৬ জি ইন্সপায়ার-৩ এক্স ওসি প্লাস ১৬ জিবি দুই লাখ ১০ হাজার টাকা, আরটিএক্স ৩০৫০ ভেন্টাস ২ এক্স ৬-জি ওসি ৬-জিবি ৩১ হাজার টাকা, আরটিএক্স ৩০৬০ ভেন্টাস ওসি ১২ জিবি সাড়ে ৪৯ হাজার টাকা, আরটিএক্স ৪০৬০ ভেন্টাস ওসি ১৬ জিবি ৬৬ হাজার ৯০০ টাকা।
কিবোর্ড
লজিটেকের কে-১২০ ৭৭০ টাকা, পেবল কিস-২ কে ৩৮০ এস মাল্টি ডিভাইস ব্লুটুথ চার হাজার টাকা, এমকে-২৪০ ওয়্যারলেস আড়াই হাজার টাকা। এফোরটেকের কেআরএস-৮২ ৮৫০ টাকা, এফকে-১১ এক হাজার টাকা, এফজি-১০১০ ওয়্যারলেস দুই হাজার টাকা।
কেসিং
এক হাজার থেকে ৩৮ হাজার ৮০০ টাকা।