রহনপুরে চাঁদা নিয়ে সংঘর্ষ, শ্রমিকদল নেতা আহত
Printed Edition
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার খোয়াড়মোড়ে আটোরিকশার চাঁদার টাকা নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে জাতীয়তাবাদী শ্রমিক দলের চাঁপাইনবাবগঞ্জ জেলার ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ফেরদৌস রানা শান্ত আহত হয়েছেন।
জানা যায়, গত বৃহস্পতিবার চাঁদা নিয়ে দ্বন্দ্বে স্থানীয় একদল যুবকের সাথে অটো মাহিন্দ্রার সভাপতি ফেরদৌস রানা শান্তসহ কয়েকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মারামারিতে শান্ত আহত হন। এর প্রতিবাদে গতকাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। রহনপুর খোয়ারমোড়ে এই মানববন্ধনে অটো মাহিন্দ্রা সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।