পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

Printed Edition

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর দুমকি উপজেলায় এক মাসের মাথায় আবারো পাগলা কুকুরের কামড়ে শিশু ও শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে শ্রীরামপুর ইউনিয়নের পীরতলা বাজার, থানাব্রিজ, জলিশা ও স্কুল পট্টি এলাকায় এই ঘটনা ঘটে। হঠাৎ একটি পাগলা কুকুর একের পর এক পথচারীকে কামড়াতে শুরু করলে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে পাঁচ বছরের শিশু আরাবি, সাড়ে পাঁচ বছরের মুরশালিন, শিক্ষার্থী নিজুম ও সাড়ে ছয় বছরের তাইয়্যেবা অন্যতম। আক্রান্ত ব্যক্তিরা সবাই দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, অধিকাংশ রোগীর ক্ষতস্থান পরিষ্কার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।