কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার ২০২৬ ঘোষণা

Printed Edition
3rd-2
কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার ২০২৬ ঘোষণা

কাঠপেন্সিল সাহিত্য সংসদের আয়োজনে ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার ২০২৬’ ঘোষণা করা হয়েছে। সাহিত্যের ছয়টি শাখায় ছয়জন পুরস্কারে ভূষিত করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্ত লেখকরা হলেন-কবিতায় জিয়াহক (মাদারীপুর), কথা সাহিত্যে মনির বেলাল (রাজশাহী), শিশু সাহিত্যে রবিউল কমল (সাতক্ষীরা), প্রবন্ধে খোরশেদ মুকুল (চট্টগ্রাম), অনুবাদ সাহিত্যে মোহাম্মদ সাইফুল্লাহ (নোয়াখালী) এবং সম্পাদনায় তাওহীদুল ইসলাম (বগুড়া)। উপহার হিসেবে প্রত্যেক লেখককে ক্রেস্ট, সনদপত্র, বই ও নগদ অর্থ প্রদান করা হবে। আগামী মাসে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘কাঠ পেন্সিল তরুণ লেখক পুরস্কার ২০২৬’ লেখকদের হাতে তুলে দেয়া হবে। বিজ্ঞপ্তি।