রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালে এজিএম অনুষ্ঠিত

Printed Edition
3rd-1
রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালে বার্ষিক সাধারন সভায় বক্তব্য দেন ডা: এটিএম রেজাউল করিম

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের ৫ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে হসপিটাল নতুন ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হাসপাতালের চেয়ারম্যান ডা: এটিএম রেজাউল করিম। হসপিটালের বার্ষিক প্রতিবেদন পেশ করেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডা: মোহাম্মদ রেজাউল করিম।

এর আগে বিগত বছরের কার্যবিবরণী পেশ করেন হসপিটালের জোনাল কমিটির সেক্রেটারি মাস্টার আবদুল গফুর।

হসপিটালের এক্সিকিউটিভ ডিরেক্টর ডা: এস কে এম মোকাম্মেল সিয়াম, ফাইনান্স ডিরেক্টর মাওলানা শওকত হোসেন ও মেডিক্যাল ডিরেক্টর ডা: শহিদুল ইসলাম রুবেল-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার ইয়াহিয়া মাহমুদ রিজভী, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, মাওলানা কাজী ইরফানুল হক, মাওলানা হাসান মুরাদ, আরিফুল হাসান চৌধুরী মুরাদ প্রমুখ।

অনুষ্ঠানে হাসপাতালের প্রায় তিন শতাধিক শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।