সিলেটে ঐতিহ্যবাহী ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’-এর মেধাবৃত্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) নগরীর একটি মিলনায়তনে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর উদ্যোগে এ বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বৃত্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাজু।
এ সময় উপস্থিত ছিলেন ফোরামের অন্যতম পৃষ্ঠপোষক আফসার উদ্দিন কামরান, সিলেট মহানগরের পরিচালক মো: আহসান হাবিব, সহকারী পরিচালক শহিদুল ইসলাম ফেরদৌস ও আব্দুল আজিজ, বিভিন্ন স্কুল প্রতিনিধি ফাহাদ হুসাইন, রেজাউল করিম, শাহাদাত হোসেন নাসিম, খালিদ হাসান নাহিদ প্রমুখ।
আয়োজকরা জানান, সিলেট অঞ্চলের অন্যতম বৃহৎ এ বৃত্তি পরীক্ষা আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। সিলেট অঞ্চলের যেকোনো স্কুল ও মাদরাসার চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে।
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। অনলাইন ও অফলাইন- দুই মাধ্যমেই নিবন্ধনের সুযোগ রয়েছে। অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে এবং অফলাইনে সংশ্লিষ্ট স্কুল প্রতিনিধিদের মাধ্যমে নিবন্ধন করা যাবে।
বৃত্তি পরীক্ষাসংক্রান্ত তথ্য ও নিবন্ধনের জন্য যোগাযোগ করা যাবে- রেজাউল করিম: ০১৭৮২৮৪৭৪৩৯, ফাহাদ হুসাইন: ০১৭৭৯০৯৮৬৪৫, খালিদ হাসান নাহিদ: ০১৭৭৪৮৩২৭৮১ এবং শাহাদাত হোসেন নাসিম: ০১৬৩৯৬১৭০৪৫ নম্বরে।