নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের চট্টগ্রাম বন্দর পরিদর্শন

Printed Edition

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যন্ডসের রাষ্ট্রদূত Joris van Bommel Ges Non Resident Defence Attache Captain (N) Geordie Klein চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। পরে তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ জাহাজের গড় অবস্থান কমানোসহ বিভিন্ন সূচকে বন্দরের সাম্প্রতিক সাফল্যের বিষয়ে প্রতিনিধিদলকে অবগত করেন। আলোচনায় নেদারল্যন্ডসের রাষ্ট্রদূত মেরিটাইম সেক্টরে বিশেষ করে পোর্ট ডেভেলপমেন্ট, শিপ বিল্ডিং, শিপ রিসাইক্লিং ইত্যাদি সেক্টরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। Defence Attache Captain (N) Geordie Klein বাংলাদেশের মেরিটাইম আ্যফেয়ার্স সংক্রান্ত ব্যাপারে তার আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ব্যাপারে সার্বিক সহায়তার আশ্বাস দেন। অতিথিদের উদ্দেশে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনার ওপর একটি প্রেজেন্টেশন প্রদান করা হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরির্দশন করেন এবং বন্দরের সার্বিক অগ্রগতি ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন। বিজ্ঞপ্তি।